আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার পারকী সৈকতে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাইকালে দুজনকে ধরে গণধোলাই দিয়েছে জনতা। গতকাল শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, পারকী সৈকতের একটি সড়কে পুলিশ পরিচয়ে যানবাহন আটকে ছিনতাইকালে লোকজন ইমরান আলী ও মো. সুজনকে ধরে গণধোলাই দেন। তাঁদের কাছ থেকে একটি ওয়াকিটকি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আনোয়ারার বন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. গাজিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।