আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় দুই সহোদরকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আদালতের মাধ্যমে তাঁদের গতকাল শনিবার জেলা কারাগারে পাঠানো হয়। আটক ব্যক্তিরা হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার অসীম রায় (৪২) ও বিপ্লব রায় (৪৪)। বিজিবি ও পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ঘাগুটিয়া সীমান্ত এলাকা থেকে বিজিবির সদস্যরা তাঁদের আটক করে। অনুপ্রবেশের অভিযোগে ওই রাতে তাঁদের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা করে বিজিবি। আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।