আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের মোগড়খাল এলাকা থেকে গতকাল শনিবার জাল কোর্ট ফি, রাজস্ব স্ট্যাম্পসহ দুজনকে আটক করেছেন র্যাব-১-এর সদস্যরা। আটক হওয়া ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের রৌমারী থানার লালকুড়া এলাকার মো. গিয়াস উদ্দিন (৩৮) এবং গাইবান্ধার ফুলছড়ি থানার আগলারচর এলাকার মো. আইয়ুব আলী (৩৫)। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাজীপুরে র্যাব-১ গোপন সংবাদের ভিত্তিতে মোগড়খাল এলাকার গিয়াস উদ্দিনের ঘর থেকে ১ লাখ ৪৮ হাজার টাকার জাল রাজস্ব স্ট্যাম্প এবং ১ লাখ ৫৩ হাজার ৮০০ টাকার জাল কোর্ট ফি ও রাজস্ব স্ট্যাম্প জব্দ করে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হবে।
গাজীপুর প্রতিনিধি