আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নান্দাইল উপজেলার কানুরামপুর এলাকা থেকে গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে একটি মাইক্রোবাস আটকে ৬৮টি ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় মাইক্রোবাসটিও জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার সাহেব নগর গ্রামের অলি আহমঞ্চদ (৩৫) ও নান্দাইল পৌর এলাকার শফিকুল ইসলাম (৩২)। এ ঘটনায় নান্দইল থানায় করা মামলায় আটক ব্যক্তিদের গতকাল গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল তাঁদের আদালতে পাঠানো হয়। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।