আটক ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গতকাল সোমবার একটি বিদ্যালয়ে বৈঠক করার সময় ২২ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা জামায়াত-শিবিরের নেতা-কর্মী বলে পুলিশ জানিয়েছে। মিরপুর থানার পুলিশ জানায়, সন্ধ্যার পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ন্যাশনাল বাংলা হাইস্কুলের একটি কক্ষে জড়ো হয়ে বৈঠক করছেন বলে পুলিশ খবর পায়। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। রাতে থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহজালাল জানান, মামলা না হওয়ায় আটক ২২ জনের নামের তালিকা করা হয়নি। তাঁদের জিজ্ঞাসাবাদ করে মামলা করা হবে।
নিজস্ব প্রতিবেদক