সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন এলাকা থেকে গতকাল সোমবার সকালে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের আবুল হোসেনের ছেলে মিজানুর রহমান, টেংরাখালী গ্রামের হানিফ মোল্লার ছেলে নেছার আলী মোল্লা ও মানিকখালী গ্রামের আবদুল খালেকের ছেলে রফিকুল ইসলাম। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোশাররফ হোসেন জানান, আটক ব্যক্তিরা মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।