আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতিকালে গতকাল শনিবার দুপুরে কক্সবাজারের মহেশখালী পৌর এলাকা থেকে চারজন যাত্রীকে আটক করেছে পুলিশ। মহেশখালী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য গতকাল দুপুরে স্থানীয় দালালের মাধ্যমে বিভিন্ন এলাকার লোকজন মহেশখালী পৌর এলাকার দাসি মাঝিরপাড়ার এক বাড়িতে জড়ো হতে থাকেন। এ ঘটনা তাৎক্ষণিকভাবে জানার পর মহেশখালী থানার একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পরে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে মোহাম্মদ কালা মিয়া (২৫), মোহাম্মদ লিটন(৩০), মোহাম্মদ আলমগীর (২৫) ও মোহাম্মদ শামীমকে (৩২) আটক করতে সক্ষম হয়। আটককৃতরা চট্টগ্রামের সন্দীপ উপজেলার মগদারা ও মাইটভাঙা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।