আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে ৬০ মণ জাটকাসহ চার ব্যক্তিকে আটক করে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মতলব উত্তর-শ্রীরায়েরচর সড়কের হরিণা এলাকা থেকে জাটকাসহ এসব ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ ও উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় জাটকাভর্তি একটি ট্রাক মতলব উত্তর-শ্রীরায়েরচর সড়ক দিয়ে ঢাকায় যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ সড়কের হরিণায় যায় এবং ট্রাক, ট্রাকে থাকা ৬০ মণ জাটকাসহ চার ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন লিটন মিয়া, আয়াত উল্যাহ, সিরাজ চৌকিদার ও আলমগীর ঢালী। তাঁদের বাড়ি জেলার হাইমচর উপজেলায়। পরে রাত আটটায় উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলাম। জব্দ করা জাটকা কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়।