আটক ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধভাবে ভিওআইপি (ইন্টারনেটের মাধ্যমে ফোন) ব্যবসা করার অপরাধে গত রোববার রাতে চারজনকে আটক করেছে র্যাব। এ সময় তাঁদের কাছ থেকে ল্যাপটপ, মডেম ও মুঠোফোন জব্দ করা হয়। র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কর্মকর্তা এএসপি আবু সাঈদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আউলিয়া বাজার এলাকায় জাহিন টেলিকমে অভিযান চালানো হয়। দোকান ঘেরাও করার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দোকানের একজন মালিক মো. তারেক সেখান থেকে পালিয়ে গেলেও অন্যদের আটক করা হয়। তাঁরা হলেন খাইরুল ইসলাম (২২), পারভেজ মিয়া (২৯), জাকির হোসেন (২৮) ও শফিকুল ইসলাম কাউছার (২২)। জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিদের বিজয়নগর থানায় সোপর্দ করা হয়।