আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গতকাল সোমবার দুপুরে চারজনকে আটক করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, দুপুরে সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের মালামাল ছিনতাইয়ের প্রস্তুতিকালে ওই চারজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন শহরের কলাতলী এলাকার রমজান আলী, দক্ষিণ আদর্শ গ্রামের কামাল হোসেন, রিয়াজ মো. রেশাদ ও মো. রাহাত। তাঁদের কাছ থেকে দুটি ছুরি পাওয়া গেছে।
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার