আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় চোর সন্দেহে পাঁচজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটক ব্যক্তিরা হলেন উপজেলার জটিয়াবর গ্রামের আ. মান্নান ও জয়নাল, বানিয়াকান্দা গ্রামের নান্টু ও রুবেল এবং বড়রুহি গ্রামের আ. গফুর। থানার ওসি বশির আহমেদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হবে।  পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি