আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী থেকে প্রায় ১ হাজার ২০০ লিটার মদ, মদ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটায় পৌর শহরের দক্ষিণ হিন্দুপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাঁদের আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন বিদু ভূষণ দে (৬০), কমল পাশা (২৪), আবু সালাম (২২), মোহাম্মদ সুলতান (২৮) ও নুর মোহাম্মদ (২৮)। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিদু ভূষণ দের বাড়িতে অভিযান চালানো হয়। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি