আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলার শেখপাড়া (ধলীপাড়া) গ্রামে ‘মাজারের টাকা’ নিয়ে গত শুক্রবার রুহেল মিয়া ও নূর মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় একটি পক্ষের ছয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করে অপর পক্ষ। ওই ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাঁরা হলেন শেখপাড়া গ্রামের নূর মিয়া, পুরাণগাঁও (কোনাপাড়া) গ্রামের শাহরিয়ার আহমদ, রুহেল আহমদ, আক্তার হোসেন, আবদুল কাইয়ুম ও মিজানুর রহমান। থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি