আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। উপজেলার বেহেলি ইউনিয়নের বৌলাই নদে ছোট নৌকা নিয়ে কয়লাবাহী কার্গো ও বাল্কহেড থেকে তারা চাঁদা আদায় করছিল। পুলিশ জানায়, জেলার তাহিরপুর উপজেলার বড় ছড়া চারাগাঁও শুল্ক স্টেশন থেকে কয়লা পরিবহনের সময় বৌলাই নদে একটি চক্র নৌযান থেকে চাঁদা আদায় করে। এ নিয়ে নৌযান সমিতির পক্ষ থেকে থানায় একাধিকবার অভিযোগ করা হয়েছে।