প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে গতকাল শনিবার মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তবে মিছিল থেকে বিএনপির ছয় নেতা-কর্মীকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মুরাদ বকসী, বোয়ালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সাইফুল ইসলাম, রাজু মিয়া, শাহ আলম ও তারেক এনাম। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি কাজী সাইয়্যেদুল আলমের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিল থেকে সাদাপোশাকের পুলিশ ছয়জনকে আটক করে থানায় নিয়ে যায়। কালিয়াকৈর থানার এসআই আবদুল্লাহ আল তায়াবীর বলেন, ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।