প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের বিশেষ অভিযানে গত দুই দিনে যশোরে ৮২ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার ৭১ ও গত বৃহস্পতিবার ১১ জনকে আটক করা হয়। অভিযানে একটি বন্দুক ও ২১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়৷ যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন প্রথম আলোকে জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৫০ জনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অন্যরা নিয়মিত মামলার আসািম। তাঁদের মধ্যে জামায়াতের দুজন কর্মী রয়েছেন৷ আজ শনিবার এ অভিযান শেষ হচ্ছে।