আটকে আছে সঞ্চৃতিসৌধের নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থের অভাবে পাঁচ বছর ধরে আটকে আছে নোয়াখালীর সেনবাগ উপজেলা সদরে মুক্তিযুদ্ধের সঞ্চৃতিসৌধের নির্মাণকাজ। এ বছর বিজয় দিবসের প্রথম প্রহরেও অসম্পূর্ণ ওই সঞ্চৃতিসৌধেই ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে। এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধাদের সঞ্চৃতির প্রতি সমঞ্চান জানিয়ে বিগত ২০০৮ সালের প্রথম দিকে উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে গণমিলনায়তনের সামনে ওই সঞ্চৃতিসৌধটির নির্মাণকাজ শুরু হয়। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনের আর্থিক অনুদানে এর প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মঞ্জুর মোর্শেদ বলেন, ‘দায়িত্বে থাকাকালীন তিনিসহ কয়েকজন সঞ্চৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। তখন যাঁরা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁদের কেউ কেউ তা না দেওয়ায় কাজটি অসমাপ্ত থেকে যায়।’ উপজেলা নির্বাহী অফিসার মুহামঞ্চদ আনোয়ার পাশা জানান, ‘সঞ্চৃতিসৌধটির অসমাপ্ত কাজের জন্য গত অর্থবছরে দেড় লাখ টাকা বরাদ্দ হয়েছিল। সে অনুযায়ী জেলা পরিষদ থেকে দরপত্র আহ্বান করা হয়। কিন্তু কার্যাদেশ পাওয়া ঠিকাদারের অন্যায় আবদার না মানায় তাঁরা নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শুরু করেনি। তাই কাজটি অসমাপ্ত থেকে যায়। অর্থবছরও শেষ হয়ে যায়।’