আটকে গেছে সারবাহী জাহাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সারবাহী একটি বিদেশি জাহাজ আটকে গেছে অন্য একটি ডুবে যাওয়া জাহাজের সঙ্গে। গতকাল শুক্রবার দুপুরে আলফা অ্যাঙ্করেজে এ ঘটনা ঘটে।বন্দর সূত্র জানায়, পানামার পতাকাবাহী এমভি ট্রোনাডা নামের সারবাহী জাহাজটির নোঙর এমভি টিনা নামের ডুবে যাওয়া জাহাজের পাখার সঙ্গে আটকে যায়। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ বলেন, ৩২ হাজার টন সার নিয়ে জাহাজটি বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল। দুপুরে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকে।