আটকে গেল পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী মো. খালিদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এতে করে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের পূর্বঘোষিত ৪২টি চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। চলতি মাসেই পরীক্ষাগুলো হওয়ার কথা। ইতিমধ্যে গত সোমবার ছয়টি বিভাগের নয়টি পরীক্ষা, মঙ্গলবার তিনটি বিভাগের চারটি এবং গতকাল সাতটি বিভাগের নয়টি মিলিয়ে মোট ২২টি পরীক্ষা হয়নি। আজ বৃহস্পতিবার থেকে চলতি মাসের ২৪ আগস্ট পর্যন্ত আরও ২০টি পরীক্ষার সময়সূচি নির্ধারিত রয়েছে।