আটকে পড়া জাহাজটি উদ্ধার হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ডুবোচরে আটকে পড়া গমবাহী জাহাজ এমভি বাংলার শিখা পাঁচ দিনেও উদ্ধার হয়নি।বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার এনামুল হক জানান, চট্টগ্রাম বন্দর থেকে সাত হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে এমভি বাংলার শিখা জাহাজটি ১৫ মে মংলা বন্দরে আসার সময় পথে ফেয়ারওয়ে বয়া বি-১১-সংলগ্ন জুলফিকার ক্যানেলের ডুবোচরে আটকে পড়ে। এর দুই দিন পর বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ এমটি অগ্নিপ্রহরী ও বর্ষণ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু গত পাঁচ দিনে জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়নি।