আটকে পড়া পাকিস্তানিদের মৌনমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বদেশ প্রত্যাবর্তনের প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করার দাবিতে গতকাল সোমবার রাজশাহীতে আটকে পড়া পাকিস্তানিরা একটি মৌনমিছিল করেছে।সকালে স্ট্রান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপ্যাট্রিয়েশন কমিটির (এসপিজিআরসি) উদ্যোগে নগরের ভেড়িপাড়া মোড় থেকে ওই মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় জেলা প্রশাসকের কাছে পাঁচ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়। এসপিজিআরসি রাজশাহী শাখার সভাপতি সাহাবুদ্দিন আহমেদ ও সেক্রেটারি রফিউল্লাহ আনসারী মিছিলে অংশ নেন।