প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মংলা বন্দরের পশুর চ্যানেলে আটকে পড়া পানামার পতাকাবাহী জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়েছে। বিকল্প পন্থায় পণ্য খালাসের পর গতকাল বৃহস্পতিবার সকালে জাহাজটি নিরাপদে বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়েছে।বন্দরের হারবার মাস্টার কমান্ডার এনামুল হক জানান, ভারতের মুন্দ্রা বন্দর থেকে ১২ হাজার ৩৫৮ মেট্রিক টন স্টিলের পাইপ নিয়ে ‘এমভি গালফ সিব’ নামের জাহাজটি মঙ্গলবার মংলা বন্দর জেটিতে ভেড়ার আগে পশুর চ্যানেলে আটকে যায়। নাব্যতা কম ও জাহাজটির তলা বেশি নিচু হওয়ায় চ্যানেলে আটকে যায়। মঙ্গল ও বুধবার বন্দর কর্তৃপক্ষ চেষ্টা চালিয়েও জাহাজটি উদ্ধার করতে না পেরে বুধবার রাতে জাহাজের পণ্য খালাসের সিদ্ধান্ত নেয়। বুধবার রাতভর পণ্য খালাসের পর জাহাজটি কিছুটা হালকা হলে বৃহস্পতিবার পুনরায় চেষ্টা চালিয়ে চ্যানেল থেকে উদ্ধারের পর সকালেই জাহাজটি নিরাপদে বন্দর জেটিতে ভেড়ে।