আটকে পড়া ব্যালটি হজযাত্রীদের ফ্লাইট ঠিক হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্লাইট নির্ধারণ করা হয়েছে সরকারি ব্যবস্থাপনায় আটকে পড়া ১৬৫ হজযাত্রীর। 

আজ বুধবার বিকেলে এ কথা জানান ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও হজের প্রধান সমন্বয়কারী হাসান জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, বাংলাদেশ বিমানের চারটি ফ্লাইটে করে এসব হজযাত্রীকে সৌদি আরবের জেদ্দায় পাঠানো হবে। আজ দিবাগত রাত সাড়ে ১২টার ফ্লাইটে ৩২ হজযাত্রীকে পাঠানো হবে। বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিটের ফ্লাইটে যাবেন ৬০ জন। পরদিন ২১ আগস্ট দিবাগত রাত তিনটা ৩৫ মিনিটে যাবেন আরও ৬০ জন হজযাত্রী। সবশেষ ১৩ জন হজে যাবেন ১৩ আগস্ট রাত একটায়।
হজ ফ্লাইট উদ্বোধনের দ্বিতীয় দিন ১৭ আগস্ট ভোরে বাংলাদেশ বিমানে করে তাঁদের হজে যাওয়ার কথা ছিল। প্রথমে ভিসা জটিলতার কারণে এসব হজযাত্রী আটকে পড়েন। সেদিন রাতে ভিসা জটিলতার সমাধান হলেও নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় জেদ্দা যেতে পারছিলেন না তাঁরা।
এবার বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জনের হজ পালনের কথা রয়েছে। এঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী সংখ্যা ২ হাজার ৭০০ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫১ হাজার হজযাত্রী পরিবহন করবে।