আটকে রাখা দুই তরুণী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় জোরপূর্বক আটকে রেখে দুই তরুণীকে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান চালিয়ে ওই বাসায় আটকে রাখা দুই তরুণীকে উদ্ধার করে।চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (এসি) এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া দুই তরুণীর একজনকে দুই মাস ধরে এবং অন্যজনকে এক সপ্তাহ ধরে ওই বাসায় আটকে রাখা হয়। এ সময়ে তাঁদের অনৈতিক কাজে বাধ্য করে গ্রেপ্তার হওয়া তিন নারী। এই চক্রের অন্য তিন সদস্য পালিয়ে গেছে। এসি তানভীর আরাফাত জানান, এর আগেও অন্য একাধিক তরুণীকে এ বাসায় আটকে রেখে জোরপূর্বক অনৈতিক কাজ করতে বাধ্য করা হয়েছে বলে গ্রেপ্তার হওয়া তিনজন স্বীকার করেছে। শহরের বাসাবাড়িতে ভালো বেতনে কাজ দেওয়ার কথা বলে বিভিন্ন বয়সী মেয়েদের এনে ওই বাসায় আটকে রাখা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে।