আটঘর ইউপির উপনির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হবে। সকাল আটটা থেকে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। পুলিশ প্রশাসন নয়টি কেন্দ্রকেই ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে ঘোষণা করেছে।ফরিদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিজয় বসাক জানান, প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশসহ ২৬ জন নিরাপত্তারক্ষী, নয়টি কেন্দ্রের জন্য নয়টি ভ্রাম্যমাণ আদালত এবং তাৎক্ষণিক প্রয়োজনে আরও পাঁচটি ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। এ ছাড়া র‌্যাবের একটি টহল দল মোতায়েন করা হয়েছে। নির্বাচনে নিহত ইউপি চেয়ারম্যান মলয় বসুর স্ত্রী ববিতা বসুসহ চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীরা হলেন মো. হারুন অর রশিদ, আবদুুল লতিফ মিয়া ও আবু সালেহ মো. খোশবু। গত ৭ ফেব্রুয়ারি আটঘর ইউপি চেয়ারম্যান মলয় বসুকে সন্ত্রাসীরা হত্যা করে। এতে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।