আটঘরিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার আটঘরিয়ায় পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন আবদুর রশিদকে (৪৫) পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সম্প্রতি ওই গ্রামের একটি মসজিদের নামে দুই মেট্রিক টন চাল বরাদ্দ আসে। মাগরেব উদ্দিন ও আবদুল মান্নান ওই চাল মসজিদে না দিয়ে আত্মসাৎ করার চেষ্টা করেন। এর প্রতিবাদ করলে আবদুর রশিদের সঙ্গে তাঁদের বিরোধ দেখা দেয়।
গতকাল দুপুর ১২টার দিকে আবদুর রশিদ গ্রামের পাশের একটি বিলে মাছ ধরতে যান। কিছুক্ষণ পর মাগরেব ও মান্নান লোকজন নিয়ে সেখানে যান এবং আবদুর রশিদকে পিটিয়ে আহত করেন। পরে লোকজন তাঁকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে আবদুর রশিদ মারা যান।