আটঘরিয়ায় ডাকাত পুলিশ গুলিবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার জোরগাছা গ্রামে শনিবার দিবাগত রাতে পুলিশ ও ডাকাতের মধ্যে গুলি পাল্টা-গুলি বিনিময়ের পর অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার হয়েছে। এ সময় পুলিশের পাঁচ সদস্য আহত হন বলে পুলিশ দাবি করেছে।আটঘরিয়া থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, ওই গ্রামের একটি মাদ্রাসার মাঠে সন্ত্রাসীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। রাত পৌনে একটার দিকে ডাকাতদের ঘিরে ফেলে পুলিশ। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ১৫ থেকে ২০ মিনিট গুলি পাল্টা-গুলির পর একটি থ্রি নট থ্রি কাটা রাইফেল ও তিন রাউন্ড গুলিসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এঁরা হলেন মো. ইউসুফ আলী, সাইফুল ইসলাম, ফরজুল হোসেন, মকছেদ আলী ও চুপ্পু।