আটঘরিয়ায় তরুণকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামে গতকাল রোববার সন্ত্রাসীরা এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। নিহত যুবকের নাম মো. সুমন শেখ (২৫)। তাঁর বাড়ি চাটমোহর উপজেলার দুবলিয়াপাড়া গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে সুমন শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন। তিনি কালিবাড়ীর বটতলা এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) দুলাল উদ্দিন বলেন, খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।