আটজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দুর্নীতির মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেশের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে গতকাল রোববার দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে। দুদকের সূত্র বলেছে, অর্থ আত্মসাতের মামলায় যশোর থেকে গতকাল সনৎ কুমার ভাস্কর, শরীফুল ইসলাম ও ঠিকাদার জালাল উদ্দিনকে, জনতা ফাইন্যান্স নামের একটি প্রতিষ্ঠানের হয়ে গ্রাহকদের কাছ থেকে ৮০ লাখ টাকার বেশি এবং ৪০০ ভরি স্বর্ণালংকার আত্মসাতের মামলায় শরীফ আহমেদ, সুধীর কুমার মণ্ডল ও সাইফ উদ্দিন আহমেদকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য দুজন হলেন নোয়াখালীর এ কে এম সাইফুদ্দিন তরুণ এবং ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা ঠিকাদারি প্রতিষ্ঠান জয় ইন্টারন্যাশনালের মালিক মণি সিংহ।