আটজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে গত রোববার রাতে ডাকাতির প্রস্তুতির সময় ট্রাকসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রানীনগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহহিল জামান জানান, গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কে পুলিশের টহল দল একটি ট্রাকের গতিরোধ করে। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে তালা কাটারসরঞ্জাম, বড় চারটি হাঁসুয়া, দুটি চাকুসহ আটজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন আবাদপুকুর বাজার এলাকার একটি খামার থেকে তাঁরা গরু লুট করার জন্য যাচ্ছিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।