আটজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে গতকাল মঙ্গলবার গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) আটজন গ্রাহককে ১০ লাখ ৩৩ হাজার ৮৫৫ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা দিতে না পারায় আদালত তিনজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন। গাজীপুর পবিস সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুর শহরের বিভিন্ন স্থানে নির্বাহী হাকিম স্নিগ্ধা তালুকদারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মধ্য ছায়াবিথী এলাকার রহিমা বেগমকে এক লাখ ৬৪ হাজার ৩৪০, আমিন উদ্দিন সরকারকে দুই লাখ ১১ হাজার ১৫৩; বিলাশপুর এলাকার সানাউল্লাহকে এক লাখ ৬৪ হাজার ৩৪০, আবদুর রাজ্জাককে এক লাখ ৯৯ হাজার ৪৪৯; মারিয়ালী এলাকার সদর উদ্দিনকে ৮২ হাজার ৪২০; তরৎপাড়া এলাকার আনোয়ার হোসেনকে ৭০ হাজার ৭১৮; ঝাজর এলাকার মফিজ উদ্দিনকে ৮২ হাজার ৪২০ এবং পূর্ব ভুরুলিয়া এলাকার মজিদ খানকে ৫৯ হাজার ১৫ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দিতে না পারায় সদর উদ্দিন, আনোয়ার হোসেন ও মফিজ উদ্দিনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।