আটজনকে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাদক সেবন, চুরি ও অসামাজিক কাজে জড়িত থাকার অপরাধে আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকালে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠায় পুলিশ। উপজেলার পানি উন্নয়ন বোর্ড চত্বরে আসর বসিয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের সময় ছয়জনকে আটক করে পুলিশ। এ ছাড়া বাইসাইকেল চুরির অপরাধে একজন এবং অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে পুলিশ। ওই আটজনকে গত বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমানের আদালতে হাজির করা হলে বিচারক গাঁজা সেবনের দায়ে ছয়জনকে ১৪ দিন করে, বাইসাইকেল চোরকে ছয় মাসের এবং অনৈতিক কাজে জড়িত ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। নীলফামারী প্রতিনিধি|