আটজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে গাঁজা সেবনের দায়ে গত বুধ ও বৃহস্পতিবার দুদিনে আটজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন সদর উপজেলার ইউএনও শফিকুল ইসলাম। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন রংপুরের কাউনিয়ার নাজিরদহ গ্রামের মিলন হোসেন, হরেশ্বর গ্রামের জনি মিয়া, আবদুর রাজ্জাক ও রফিকুল ইসলাম, নিজপাড়া গ্রামের মোহাম্মদ আলী, দাদাহ গ্রামের ওমর ফারুক, রামকৃষ্ণপুর গ্রামের জমশেদ আলী ও লালমনিরহাটের পাটগ্রামের রসুলগঞ্জ গ্রামের রমজান আলী।