আটজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমারে তহিদুল ইসলাম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার আদালতের বিচারক ডোমার উপজেলার ইউএনও সাবিহা সুলতানা তাঁকে ওই সাজা দেন। শুক্রবার রাতে উপজেলা শহরের চিকনমাটি সবুজপাড়া মহল্লার নিজ বাড়ির সামনে থেকে গাঁজাসহ তহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে সৈয়দপুরে সাত জুয়াড়িকে দণ্ড দেওয়া হয়েছে। শনিবার দুপুরে নির্বাহী হাকিম ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহবুবুল ইসলাম ওই দণ্ড দেন। পুলিশ শহরের মিস্ত্রিপাড়া ও মুন্সিপাড়া এলাকা থেকে শনিবার সকালে ওই সাত জুয়াড়িকে আটক করে। সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।