আটজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় মাদক সেবনের দায়ে একজনকে জরিমানা করা ছাড়াও সাতজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাতক্ষীরা সদর ও কালীগঞ্জ থানার পুলিশ ওই আটজনকে আটকের পর গতকাল শনিবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এ সময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান উপজেলার থানাঘাটা গ্রামের মারুফ হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া একই গ্রামের সাইফুল ইসলাম, পুরাতন সাতক্ষীরার আলাউদ্দিন সরদার, কাটিয়া মাঠপাড়ার আবদুর রউফ গাজী, বেতলা গ্রামের শাহীনুর রহমান ও নেবাখালী গ্রামের মহসিন আলীকে দুই বছরের এবং রাজারবাগান এলাকার হাফিজুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড দেন। আর কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের শেখ মারুফ হোসেনকে ১০ দিনের সাজা দেওয়া হয়। পরে দণ্ডপ্রাপ্তদের সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়।