প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া খেলার অপরাধে আটজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সন্ধ্যায় শহরের কুমারশীল মোড়ের একটি হোটেল থেকে জুয়া খেলার সময় তাঁদের আটক করে পুলিশ। তাঁরা হলেন সদর উপজেলার পাইকপাড়ার তপন দাস, পৈরতলার শানু মিয়া, হেলাল মিয়া, ফুলবাড়িয়ার আল আমিন, টেংকেরপাড়ের মো. আনিছ, সীতানগরের সুজন দাস, অষ্টগ্রামের মোবারক মিয়া ও ভাটপাড়ার হেলাল মিয়া। জুয়া খেলার দায়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মুহাম্মদ হাসনাত মোর্শেদ তাঁদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেন।