আটজনের যাবজ্জীবনসহ ১৯ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাবা ও দুই ছেলেকে হত্যার দায়ে আট আসামির যাবজ্জীবন এবং অপর ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সিলেটের দ্রুত বিচার ট্রাইবু্যনালের বিচারক দিলীপ কুমার দেবনাথ এ রায় দেন। যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা-বাগান পাট্রা লাইনের সুপ্রিম ভর, তঁার দুই ছেলে মনিলাল ভর ও শীবলাল ভর একই এলাকার রাম নারায়ণ ভর তঁার ভাই নারায়ণ ভর রঞ্জিত নায়েক তঁার দুই ভাই লব কুমার নায়েক ও সুমন নায়েক। এছাড়া অপর ১১ আসামিকে চারজনকে ছয় মাস ও সাতজনকে তিন মাস করে কারাদণ্ডাদেশ দেন আদালত।আদালত সংশি্লষ্ট সূত্র জানায়, শ্রীগোবিন্দপুর চা-বাগানে গাছ চুরির ঘটনার প্রতিবাদ করায় ২০১০ সালের ১ মে দুবর্ৃত্তরা শংকর বিন, তঁার ছেলে রাম বাবু বিন ও মিলন বিনকে খুন করা হয়।