আটজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে জেএমবির চার সদস্যের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে করা মামলায় গতকাল বুধবার আটজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. ইনামুল হক ভূঁইয়ার আদালতে তাঁরা সাক্ষ্য দেন।
২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জেএমবির চার সদস্যকে গ্রেপ্তার করে র্যা ব। পরে এ ঘটনায় বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলা হয়।