প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা সদরের উত্তর গোবিন্দপুর গ্রামে চারটি পরিবারের আটটি ঘর পুড়ে ছাই হয়েছে। খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদি-উজ-জামান বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই গ্রামের মাহাতাব উদ্দিনের বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে মাহাতাবসহ ওই গ্রামের চারটি পরিবারের আটটি টিনের ও খড়ের ঘরসহ ঘরে রক্ষিত মালামাল ভস্মীভূত হয়েছে। নীলফামারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।