আটটি দেশে ইফতারের আয়োজন করেছে এইচএসবিসি আমানাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যিক ব্যাংক এইচএসবিসি তাদের শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা ‘এইচএসবিসি আমানাহ’-এর আওতায় বিশ্বের আটটি দেশে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ইফতার আয়োজন করেছে। এর আওতায় বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ভোলার চরফ্যাশনে প্রায় আড়াই হাজার এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর জন্য ইফতার আয়োজন করা হয়। প্রথম আলো বন্ধুসভা ছিল এই উদ্যোগে এইচএসবিসি আমানাহর সহযোগী।বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, সৌদি আরব ও যুক্তরাজ্যের এইচএসবিসির কর্মীরা এই ইফতারগুলোতে অংশ নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে রমজানের উপলক্ষটি ভাগ করে নিয়েছেন। এ ব্যাপারে এইচএসবিসি আমানাহর গ্রুপ প্রধান নির্বাহী মুখতার হুসেইন বলেন, রমজানের শিক্ষা ত্যাগ ও সেবাকে উপজীব্য করে বিশ্বজুড়ে এতগুলো সুবিধাবঞ্চিত ও শিশুকে আপ্যায়িত করতে পেরে এইচএসবিসি আমানাহ অত্যন্ত গর্বিত। বিজ্ঞপ্তি।