আটটি দোকান পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কেরোয়া বাজারে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে গেছে। এতে পার্শ্ববর্তী মার্কেন্টাইল ব্যাংকের কিছু মালামাল পুড়ে গেছে। গতকাল শনিবার দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় লোকজন। ফায়ার সার্ভিস চাঁদপুরের স্টেশন কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, অগ্নিকাণ্ডে কনফেকশনারি, সার-কীটনাশকের দোকানসহ আটটি দোকান পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী প্রবীর ও নাসির বলেন, লেপ-তোশকের একটি দোকানে প্রথমে আগুন লাগে। মার্কেন্টাইল ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা আরিফ পাটোয়ারী বলেন, আগুনে ব্যাংকের ছয়টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও একটি সার্ভার পুড়ে গেছে। এ ছাড়া দরজা-জানালার ব্যাপক ক্ষতি হয়েছে। তবে অল্পের জন্য আগুন ব্যাংকে ছড়াতে পারেনি।