আটটি বোমা মেশিন পোড়ানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আটটি বোমা মেশিন পুড়িয়ে ফেলেছেন। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আজিজুল ইসলাম। অবৈধভাবে পাথর তোলার বিরুদ্ধে এ অভিযানে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর। আদালত সূত্র জানায়, উপজেলার পূর্ব জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় ওই অভিযান চালানো হয়। পরে মন্দিরের জুম এলাকার পাশের একটি গর্তে অবৈধ পন্থায় পাথর তোলার কাজে ব্যবহূত সাতটি ছোট ও একটি বড় বোমা মেশিন (পাথর তোলার যন্ত্র) আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।