আটটিতে বিএনপি, পাঁচটিতে আ.লীগ-সমর্থিতরা জয়ী
আজ তৃতীয় দফার নির্বাচনে সর্বশেষ ১৬টি উপজেলার বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বিএনপি-সমর্থিত প্রার্থীরা আটটিতে, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা পাঁচটিতে, দুটিতে জামায়াত-সমর্থিত প্রার্থী এবং বাকি একটিতে জয়ী হয়েছেন আাাওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদীয় আসন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গাজী গোলাম মোস্তাফা বিজয়ী হয়েছেন। তিনি আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সোলায়মান বিশ্বাসকে হারিয়েছেন।
ময়মনসিংহের ফুলপুর উপজেলা চেয়ারম্যান হয়েছেন বিএনপি-সমর্থিত আবুল বাশার আখন্দ। তিনি হারিয়েছেন আাাওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আতাউল করিম রাসেলকে।
লালমনিরহাটের আদিতমারীতে জয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত আইয়ুব আলী। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী ফারুক ইমরুল কায়েস।
বরিশালের বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সরদার খালেদ হোসেন। তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী সুলতান আহমেদ খানকে।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বিএনপি-সমর্থিত আজিজুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগ-সমর্থিত আব্দুর মালেক সরকারকে হারিয়েছেন।
গাইবান্ধার সাদুল্যাপুরে জামায়াত-সমর্থিত প্রার্থী সাইদুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগ-সমর্থিত সাহারিয়া খানকে হারিয়েছেন।
নেত্রকোনার সদরে আওয়ামী লীগ-সমর্থিত এস এম কামরুল হাসান শাহীন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপি-সমর্থিত মজিবুর রহমান খানকে হারিয়েছেন।
একই জেলার মোহনগঞ্জের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি-সমর্থিত আ খ ম শফিকুল হক। তিনি আওয়ামী লীগ-সমর্থিত লতিফুর রহমান রতনকে হারিয়েছেন।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলায় বিএনপি-সমর্থিত নুরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী বিদ্রোহী প্রার্থী একে এম শামীম ফেরদৌস।
চুয়াডাঙার দামুরহুদায় উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত জামায়াত-সমর্থিত আজিজুর রহমান। তিনি হারিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত আজাদুল ইসলাম আজাদকে।
শেরপুরের শ্রীবর্দী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত আশরাফ হোসেন। তিনি হারিয়েছেন বিএনপি-সমর্থিত আব্দুর রহিম দুলালকে।
কুড়িগ্রাম সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত পনির উদ্দিন আহমেদ। তিনি বিএনপি-সমর্থিত সাইদুর রহমানকে হারিয়েছেন।
কিশোরগঞ্জের সদর উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী শরীফুল ইসলাম শরীফ (আনারস) জয়ী হয়েছেন। তিনি ৬১ হাজার ৭৯৪ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ-সমর্থিত সৈয়দ আশফাকুল ইসলাম টিটু (কাপ পিরিচ)। তিনি ৪৭ হাজার ৯৭৮ ভোট পেয়েছেন। সৈয়দ আশফাকুল ইসলাম স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আপন চাচাতো ভাই।
এদিকে জেলার কুলিয়ারচর উপজেলায় বিএনপি-সমর্থিত নুরুল মিল্লাদ জয়ী হয়েছেন। তিনি ৪৪ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন। নুরুল মিল্লাদ এ উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সৈয়দ হাসান সরওয়ার মহসীনকে হারিয়েছেন। সৈয়দ হাসান সরওয়ার মহসীন ৩০ হাজার ২৫১ ভোট পান।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী কামরুজ্জামান কমল। তিনি মোটরসাইকেল প্রতীকে ৩৮ হাজার ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কামরুজ্জামান কমলের প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী। তিনি পেয়েছেন ৩৪ হাজার ১৭১ ভোট।
সন্ধ্যায় এ উপজেলার ৩৫ কেন্দ্রের এ ফলাফল ঘোষণা করেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচন কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ।
প্রথম ও দ্বিতীয় পর্বে বিএনপি চেয়ারম্যান পদ পেয়েছে ৯৪টি এবং আওয়ামী লীগ পেয়েছে ৭৯। এদিকে ওই দুই পর্বে জামায়াত-সমর্থিত ২০ জন চেয়ারম্যান নির্বাচিত হন।