আটপাড়ায় অগ্নিকাণ্ড, এক শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা আটপাড়া উপজেলার পূর্ব আতিয়ার আশ্রয়ণ প্রকল্পে (গুচ্ছগ্রামে) অগ্নিকাণ্ডে এক শিশুর মৃত্যু হয়েছে এবং একটি ব্যারাকের ১০টি ঘর পুড়ে গেছে। গতকাল সোমবার এই ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া শিশুটির নাম ফাতেমা আক্তার (দেড় বছর)। সে ওই গুচ্ছগ্রামের বাসিন্দা এরশাদ মিয়ার মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার তেলিগাতি ইউনিয়নের পূর্ব আতিয়ার আশ্রয়ণ প্রকল্পের ৫টি ব্যারাকে ৫০টি পরিবার বাস করে। গতকাল বেলা দেড়টার দিকে এরশাদ মিয়ার ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে বেলা দুইটার দিকে নেত্রকোনা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।