আটপাড়ায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের দরবেশপুর গ্রামে ছয় মাসের অন্তঃসত্ত্বা হোসনা আক্তার (২২) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গৃহবধূর স্বামী শহিদ মিয়াকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নিহত হোসনার বাবা তাঁর স্বামী শহিদ মিয়াকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে গত শুক্রবার আটপাড়া থানায় হত্যা মামলা করেন। এজাহারে বলা হয়, দেড় বছর আগে ওই গ্রামের শহিদ মিয়ার সঙ্গে নেত্রকোনা সদর উপজেলার দেওপুর গ্রামের আলিম উদ্দিনের মেয়ে হোসনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শহিদ ও তাঁর পরিবারের সদস্যরা হোসনার ওপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে ছয় মাসের অন্তঃসত্ত্বা হোসনাকে শ্বাসরোধে হত্যা করা হয়।