আটলান্টা শীর্ষ সম্মেলনের ঘোষণা অনুষ্ঠানে ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় শান্তিতে নোবেলজয়ীদের পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। গত শুক্রবার আটলান্টার মেয়র কাসিম রিড এ সম্মেলনের প্রাক্-ঘোষণা দেন।
প্রাক্-ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসও। অধ্যাপক ইউনূসই আটলান্টায় শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের সুপারিশ করেন। পরে শান্তিতে নোবেলজয়ীদের কমিটি এ সুপারিশ সর্বসম্মতভাবে অনুমোদন করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার, সংবাদমাধ্যম সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টারনার এবং জাতিসংঘে সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যান্ড্রু ইয়ংয়ের মতো ব্যক্তিত্বরা ঘোষণা অনুষ্ঠানে আসন্ন ওই শীর্ষ সম্মেলনের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন।
যুক্তরাষ্ট্রে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনের অংশ হিসেবে তিন দিনব্যাপী বিতর্ক ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসব বিতর্ক ও আলোচনার মূল প্রতিপাদ্য হবে বিশ্বসভ্যতা, গণতান্ত্রিক উন্নয়নে সহায়তামূলক কর্মকাণ্ড ও বিশ্বশান্তি।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের দুই হাজারের বেশি খ্যাতিমান ব্যক্তিত্ব অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সিবিএস নিউজ।