প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাতপরিচয়ের এক যুবক মারা গেছেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গতকাল সোমবার সকালে আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাটিয়াপাড়া এলাকার রেললাইনের পাশে দিনাজপুর থেকে পঞ্চগড় আসা ট্রেনটির নিচে পড়েন ওই যুবক। তাঁর মরদেহ দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পুলিশ মরদেহ উদ্ধার করে রেল পুলিশকে খবর দেয়। আটোয়ারী থানার ওসি মো. শাহ আলম বলেন, যুবক নিহতের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে স্থানীয় কেউ মরদেহ শনাক্ত করতে পারেননি।