আটোয়ারী-ঠাকুরগাঁও রুটে বাস চলাচল বন্ধ পাঁচ দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বে পঞ্চগড়ের আটোয়ারী-ঠাকুরগাঁও রুটে পাঁচ দিন ধরে যাত্রীবাহী বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রোববার ভাড়া নিয়ে দ্বন্দ্বের একপর্যায়ে ঠাকুরগাঁও মালিক সমিতির একটি বাসের শ্রমিকেরা আটোয়ারী কলেজের চার শিক্ষার্থীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে মারধর করেন। তাঁরা দুই ছাত্রকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেন এবং অপর দুই ছাত্রকে ঠাকুরগাঁও নিয়ে নির্যাতন করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আটোয়ারী ডিগ্রি কলেজ ও টেকনিক্যাল কলেজের ছাত্ররা তিনটি গাড়ি ভাঙচুর করেন।