আটোয়ারীতে আট প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদসহ উপজেলার বিভিন্ন স্থানের দেয়ালে পোস্টার লাগানোয় গতকাল মঙ্গলবার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া আট প্রার্থীকে ৪০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এঁদের মধ্যে তিনজন চেয়ারম্যান এবং পাঁচজন ভাইস চেয়ারম্যান প্রার্থী। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম আদালত পরিচালনা করেন।