আটোয়ারীতে ছাত্র মারধরের ঘটনায় শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারীতে ছাত্র মারধরের ঘটনায় বর্ষালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম নাজমুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে বরখাস্তের আদেশ ওই বিদ্যালয়ে পাঠানো হয়। গত ৯ ফেব্রুয়ারি দুপুরে ক্লাস শেষে চতুর্থ শ্রেণীর ছাত্র রাজীব ইসলাম ও তার বন্ধু দেলোয়ার বিদ্যালয়ের মাঠে খেলছিল। প্রধান শিক্ষক তাঁর কক্ষে ডেকে নিয়ে তাদের মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ১১ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘প্রধান শিক্ষকের মারধর, চতুর্থ শ্রেণীর ছাত্র হাসপাতালে’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়।খবর ছাপানোর পর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।